পাহাড়ে কংগ্রেসে ধস..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০২৬’এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা। উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠনকে কার্যত অভিভাবকহীন করে রাজ্যের শাসকদলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক শংকর মালাকার।

আজ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও রাজ্য সম্পাদক অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার ও বৈশ্বানর চট্টোপাধ্যায়।

২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় কংগ্রেস শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন শঙ্কর মালাকা
র। সেই সুবাদে উত্তরবঙ্গের একটা বড় অংশে বিশেষত তপসিলি সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। শঙ্কর মালাকারের হাত ধরেই সেখানে কংগ্রেসের সংগঠন এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*