বিজেপি শাসিত রাজ্যে বাঙালীদের হেনস্তা, ১৬ তারিখ পথে নামছে মমতা, দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি শাসিত রাজ্যে বাঙালীদের হেনস্তার অভিযোগ উঠছে লাগাতার। প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলেই জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নামছেন তিনি। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই বিষয়টি জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*