IISER- আয়োজিত IAT- তে প্রথম স্থানে বাংলার দিশান্ত বসু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এ বছরের ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) আয়োজিত আইসার অ্যাপ্টিটিউড টেস্ট (আইএটি)-এ প্রথম স্থান দখল করে নিয়েছে দিশান্ত বসু। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা দিশান্ত।

তার পড়াশোনা ছোট থেকে দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কেই। মেধাবী এই পড়ুয়ার সিবিএসই-র দশম এবং দ্বাদশে প্রাপ্ত নম্বর ছিল ৯৮.৪ শতাংশ ৯৬.৪ শতাংশ। বরাবরই বিজ্ঞান গবেষণার প্রতি ঝোঁক। আর এই পছন্দই তাঁকে জাতীয় স্তরে আয়োজিত আইএটি পরীক্ষায় শীর্ষ স্থানে বসিয়েছে। পরীক্ষায় ২৪০-এ তাঁর প্রাপ্ত নম্বর ২৪০।

খাতায় রং তুলি দিয়ে আঁকা তার যেমন পছন্দের তেমনি পছন্দ বিজ্ঞানচর্চা। এবার সেই পছন্দের বিষয় নিয়েই জাতীয় স্তরের পরীক্ষায় সেরার সেরা এক বাঙালি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*