রোজদিন ডেস্ক :
বেঙ্গালুরু (Bengaluru) থেকে জঙ্গি সন্দেহে এই রাজ্যের যুবক আসাফুল মালিক-কে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার নোয়াপাড়ার বাসিন্দা আসাফুল মালিক বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করেন। আজ কর্ণাটক পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ বাদুড়িয়ায় তাঁর বাড়িতেও তল্লাশি করে।
পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত ব্যক্তি আফগানিস্তানে যাওয়ারও চেষ্টা করেন। বেঙ্গালুরুর বোম্মাসান্দ্রায় পুলিশ গোপন সূত্রে তাঁর খোঁজ পায়। অনলাইনে জঙ্গি কার্যকলাপে আগ্রহী হয়ে তেহরিক-ই-তালিবান পাকিস্তানে যোগ দেন তিনি।
কর্ণাটক পুলিশের দাবি, সমাজ মাধ্যমে ইমরান হায়দার নামে একজনের সঙ্গে যোগাযোগ করে আফগানিস্তানে যাওয়ার ছকও করেন আসাফুল মালিক। পুলিশ এই বিষয়ে আরও তদন্ত করছে।

Be the first to comment