রোজদিন ডেস্ক :
দেশের আশিতম স্বাধীনতা দিবসে (INDEPENDENCE DAY) রাজ্যকে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ রেড রোডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার শতবর্ষে দেশকে বিকশিত করার যে স্বপ্ন দেখা হচ্ছে, বিকশিত পশ্চিমবঙ্গ হলে তা পূর্ণতা পাবে। প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়িত করতে এই রাজ্যকে সামনের সারিতে থাকতে হবে।এই রাজ্যকে বাদ দিয়ে দেশের সামগ্রিক অগ্রগতি অসম্ভব বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,এই রাজ্য হোল রাষ্ট্র বাদের অন্যতম শ্রেষ্ঠ জায়গা।তিনি স্বাধীনতা সংগ্রামে বীর শহিদ ও রাজ্যের মহান পথ প্রদর্শকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি র অবদান, ঐতিহাসিক ভূমিকার কথা বলেন।

রাজ্যের সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়াই তাঁর প্রশাসনের পাখির চোখ। একমাত্র লক্ষ্য বলে জানান। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা, কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে মানুষের আস্থা পূরণের কথা বলেন।
এই রাজ্যকে ভারতসেরা করে তোলাই তাঁদের লক্ষ্য বলে দৃঢ়ভাবে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
আজ রেড রোডে নতুন সরকারের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়৷

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। আত্মবলিদান দেওয়া পুলিশদের স্মৃতিতে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানান। এরপর মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, সিপি অজয় নন্দ প্রমুখকে নিয়ে অভিবাদন জানান।
এই প্রথম এখানেও বন্দে মাতরমের সুর ধ্বনিত হয়।
সব মিলিয়ে ছিল উৎসবের আবহ।

Be the first to comment