Bengaluru, নাবালিকা মেয়ের সহায়তায় স্ত্রী সহ ৭ জনকে নিষ্ঠুর হত্যা, নেপথ্যে সম্পত্তি?? তদন্তে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : 

বেঙ্গালুরুতে নিজের নাবালিকা কন্যার সহায়তায় স্ত্রী সহ তাঁর পরিবারের সাতজনকে খুনের ঘটনায় শিউরে উঠেছে সারা দেশ।

বাবা ইন্দুশেখরের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর নাবালিকা কন্যাকেও। অভিযোগ স্ত্রী সুনীতা সহ শ্বশুর বাড়ির সাত জনকে হত্যা, দেহ লোপাটের হাড় হিম করা ঘটনায় সহায়তা করে তাঁর নাবালিকা কন্যা ও।

এখন অবধি তাঁর স্ত্রী, শ্যালকের শিশু পুত্রের দেহ উদ্ধার হয়েছে। বাকি পাঁচ জনের দেহ উদ্ধারে ব্যাপক তল্লাশি চালাচ্ছে বেঙ্গালুরু পুলিশ। এই ভয়াবহ ঘটনার তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে।

সূত্রের খবর, স্ত্রী সুনীতার সঙ্গে ইন্দুশেখরের অশান্তি লেগেই থাকত। এর নেপথ্যে স্ত্রীর মা, ভাই সহ অন্যরা ইন্ধন দিতে বলে মনে করতেন তিনি। সেই আক্রোশ থেকেই এই ভয়ঙ্কর ঘটনা বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। সূত্রের খবর, শ্বশুর বাড়ির কোটি টাকার বেশি সম্পত্তি নিয়েও টানাপোড়েন চলছিল। বিপুল পরিমাণ সম্পত্তিই এর কারণ কিনা সেই দিক ও খতিয়ে দেখছে পুলিশ।

ঘাতক এই ট্যাক্সি চালকের গাড়ি থেকে আর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সে ও তাঁর শ্যালক পুত্র। তাকেও হত্যার ছক কষা হচ্ছিল বলে পুলিশের অনুমান। এই ভয়ানক ঘটনার প্রকৃত কারণ বার করতে মরিয়া তদন্তকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*