ওবিসি শংসাপত্র মামলায় শীর্ষ আদালতে বড় জয় রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
‘কীভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ করতে পারে হাইকোর্ট, তা ভেবে আমরা বিস্মিত’, সোমবার ওবিসি মামলার শুনানীতে জানাল শীর্ষ আদালত। এর পরই কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তে কার্যত ব্রেক টানল দেশের শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘একটা প্রশাসনিক সিদ্ধান্তে কীভাবে হাই কোর্ট স্থগিতাদেশ দিতে পারে?’ এই প্রশ্নের প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। হাই কোর্টকে আগামী ৬ সপ্তাহ থাকে ৮ সপ্তাহের মধ্যে পরবর্তী শুনানী শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের স্থগিতাদেশের পর সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল রাজ্য। আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। গত সপ্তাহে মামলা শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতি এজলাসে না বসায় সোমবার শুনানির দিন ধার্য হয়। সেই শুনানিতেই জয় হয়েছে রাজ্যের।
গত বছর কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেয়। সেই মতো নতুন তালিকা প্রস্তুত করার পরেও প্রশ্ন ওঠে। এইক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকার কথা ছিল। রাজ্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়। নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানায় সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*