কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড, দিল্লি যাওয়ার আগে বিহারে SIR নিয়ে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে’, দিল্লি যাওয়ার আগে বিহারে SIR নিয়ে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিহারের একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি কেন বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মতো প্রক্রিয়া চালাতে হল, তাই নিয়ে তুঙ্গে তরজা। তারই মধ্যে এমন অভিযোগ। খবরে প্রকাশ, বিহারে কোনও এলাকায় স্থায়ী ভাবে বসবাস করার জন্য রেসিডেন্স সার্টিফিকেট পেয়েছে ‘ডগ বাবু’।

স্থানীয় সূত্রের খবর, পাটনার মসৌড়ী আঞ্চলিক অফিস থেকে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে একটি কুকুরের ছবিও। সেই সার্টিফিকেটে ওই ‘ডগ বাবু’র বাবা-মায়ের নামও রয়েছে।

সূত্রের খবর, শংসাপত্রটিতে নাম ছিল ডগ বাবু। তার বাবার নামের জায়গায় উল্লেখ রয়েছে কুত্তা বাবু আর মায়ের নামের জায়গায় লেখা কুতিয়া দেবী। এতে মসৌরির কৌলিচক ওয়ার্ড-১৫-এর একটি ঠিকানাও ছিল।  সেই সঙ্গে ছিল  রাজস্ব আধিকারিক মুরারি চৌহানের ডিজিটাল স্বাক্ষরও। সার্টিফিকেটের নম্বর BRCCO 2025/15933581।

এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপেশেমির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘SIR-র নাম করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এদিকে বিহারে কুকুরের নামে ভোটার আইডি কার্ড তৈরি করছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*