Bihar, আতসবাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত সাত

Spread the love

রোজদিন ডেস্ক :

দেশব্যাপী উৎসবের মরসুমে বিহারের সিওয়ানে আতসবাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত সাত জন। আজ বিকেলে সিওয়ানের আলমপুর গ্রামে এই বিস্ফোরণে বাড়ির মালিক তথা বাজি তৈরির ডিলার আমিরুদ্দিন মিঞা সহ সাত জন প্রাণ হারান।। সূত্রের খবর, বেআইনি ভাবে ওখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের সঙ্গে বাড়িতে আগুন ধরে যায়। প্রায় দু ঘন্টা ধরে এই বিস্ফোরণ হয়।প্রবল বিস্ফোরণের অভিঘাতে বাড়িটি ভেঙে পড়ে। ভয়ঙ্কর এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। বাড়িতে মজুত থাকা বাজিতে আগুন লেগে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কিভাবে আগুন লাগলো পুলিশ, দমকল খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*