- ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর গোষ্ঠীর বিধায়কদের পদ খারিজ চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছেন তিনি। সূত্রের খবর, স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শোভনদেব।
- বীরভূমের মারগ্রামে দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ । লাঠি-বাঁশ নিয়ে একে অন্যের উপরে চড়াও হয়েছে যুযুধান দুই পক্ষ। এই ঘটনায় জখম হয়েছেন ৭ জন।
- দিল্লিতে চলছে SIR বিরোধী আন্দোলন। নির্বাচন সদন পর্যন্ত একটি মিছিল ডাকা হয়েছিল। সেই মিছিল থেকে ১০০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ।
- হাওড়া স্টেশনে RPF-এর হাতে আটক এক যাত্রী। বৃহস্পতিবার বিবেক কুমার সাউ নামে ২৮ বছরের এক যাত্রী হাওড়া স্টেশনের পুরোনো ডিআরএম বিল্ডিংয়ের সামনে আসেন। রাঁচির বাসিন্দা ওই যাত্রীর হাওড়া-রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস চেপে ঝাড়খণ্ডে যাওয়ার কথা ছিল। আরপিএফ সন্দেহের বশে ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করে। উদ্ধার হয় প্রচুর রুপোর জিনিস। রুপোর মোট ওজন প্রায় সাড়ে ১০ কেজি, বাজার মূল্য ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা।
- নিউটাউন সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকায় বস্তিতে ভয়াবহ আগুন। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া।
- নভেম্বরে কলকাতা ও হাওড়ায় পুরভোটের সম্ভাবনা। প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বিজেপি। জেতার সম্ভাবনা, ভাবমূর্তি সব দিক বিচার করেই প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
- এসআইআর বিরোধী বিক্ষোভের সময়ে আইসা নেত্রী নেহা বোরাকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লির স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যা মামলা করেছিলেন নেহা, তা খারিজ করে দেওয়া হলো।
- উচ্চ আদালত স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে, নেহার বিরুদ্ধে যে সব তথ্যপ্রমাণ বা কাগজপত্র রয়েছে, তা অবশ্যই তাঁকে দিতে হবে। ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র (বিএনএসএস) ১৩৫ নম্বর ধারাটি ম্যাজিস্ট্রেটকে খুব ভালো ভাবে বিবেচনা করতে হবে।
- বিজয়া দশমীর দিনে শাড়ি পরা অবস্থায় শূন্যে গুলি চালানোর ঘটনায় সমাজমাধ্যমে চর্চায় রয়েছেন ছত্তিসগড়ের রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা। দশেরা উপলক্ষে ‘শস্ত্র পুজো’ চলাকালীন ওই আইপিএস অফিসার একটি একে-৪৭ রাইফেল থেকে গুলি চালিয়েছিলেন।
- রাজনন্দগাঁও রেঞ্জের আইজি অজয় যাদব জানান, পুলিশ সুপার অঙ্কিতা শর্মাকে ওই গুলি চালানোর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার পরে সেই তথ্য পুলিশের সদর দপ্তরে পাঠানো হবে। অঙ্কিতার দেওয়া তথ্য বিবেচনা করে পরবর্তী নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে।

Be the first to comment