Chorbagan Tragedy, নিহত শুভম, মিঠুর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন পাশে থাকার আশ্বাস 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চোরবাগানের মর্মান্তিক ঘটনাকে মানুষের ভুল (হিউম্যান এরর) বলে আজ মন্তব্য করেন। এইদিন তিনি এই ঘটনায় নিহত শুভম সরকার, মিঠু মন্ডলের বাড়ি যান। তাঁদের পরিবারকে গভীর সমবেদলা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। তাঁদের ক্ষতিপূরণ প্রদান করেন। দৃশ্যত ব্যথিত মুখ্যমন্ত্রী বলেন, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। কিন্তু সরকারের একটা দায়বদ্ধতা থাকে। এর থেকেই রাজ্য সরকারের পক্ষে পঁচিশ লক্ষ টাকা সহ মোট সাতাশ লক্ষ টাকা নিহতদের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, চোরবাগানের মর্মান্তিক ঘটনা মানুষের ভুলে হয়েছে। রাজ্যে ৬৬ হাজার পুজোর মধ্যে ৫৮ হাজার সরকারি সহায়তা নিয়েছে। কোথাও কোন দুর্ঘটনা হয়নি। কয়েক মিনিটের মধ্যে এতজন মানুষের চলে যাওয়া, অত্যন্ত বেদনার ও দুঃখের।

অবসরপ্রাপ্ত বিচারপতি এর তদন্ত করছেন। তিন মাসের মধ্যে এর রিপোর্ট মিলবে বলে তাঁদের আশা। তাঁরা যা সুপারিশ করবেন, রাজ্য সরকার ব্যবস্থা নেবে।

নিরপেক্ষ তদন্তের স্বার্থে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ কে এই তদন্ত কমিটির বাইরে রাখা হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে আর না হয় এর জন্য কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৬ অক্টোবর কলকাতা ও বিধাননগরের আট হাজার পুজো কমিটির সঙ্গে তিনি এই সব নিয়ে বৈঠক করবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*