জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা সাংসদ দোলার

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলায় এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। অন্যায় ভাবে বাংলার লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন এই ইস্যুতে তাদের সঙ্গে যোগ দিয়েছে অনেক বিরোধী দল। দেশ জুড়ে জ্ঞানেশ হটাও আওয়াজ উঠেছে। এই আবহে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের পক্ষে রাজ্যসভার সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি যুক্ত করা হয়েছে দুই কমিশনার সুখবীর সিং সাঁধু এবং বিবেক জোশীকেও। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে পক্ষপাতদুষ্ট এসআইআরের অভিযোগে জ্ঞানেশের অপসারণের প্রস্তাব আনা হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ বিরোধী সাংসদদের আনা সেই ইমপিচমেন্ট নোটিশ খারিজ করে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*