রোজদিন ডেস্ক, কলকাতা:- পশ্চিমবঙ্গকে ভুল দেখানো হয়েছে। বিহারকে চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগের বার্ষিক রিপোর্টে বাংলাকে অপমান করা হয়েছে! এই ঘটনা সামনে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি দিয়েছেন তিনি।

এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগকে চিঠি দেওয়ার তথ্য দিয়ে তিনি লিখেছেন – পশ্চিমবঙ্গের মানচিত্র নিয়ে এই ভুল মেনে নেওয়া যায় না। এটি গুরুতর ভুল বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

বিষয়টি নিয়ে লম্বা পোস্টে সাকেত গোখলেও বিঁধেছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে। পোস্ট করে লেখেন, “বাংলাকে নিজেদের মানচিত্রেই সঠিক জায়গায় বসাতে পারে না কেন্দ্র সরকার! এটা লজ্জাজনক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার দু’জন মন্ত্রী রয়েছেন, লোকসভায় ১২ জন বিজেপি সাংসদ। তবু এই ভুল?”

Be the first to comment