বিহার নির্বাচন: ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬০.১৩ শতাংশ

Spread the love

রোজদিন ডেস্ক : বিহার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬০.১৩ শতাংশ। ১২১টি বিধানসভা আসনের জন্য এদিন ভোটগ্রহণ চলছে বিহারে। এর আগে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ছিল ৫৩.৭৭ শতাংশ। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বেগুসরাই জেলায়। এদিন দুপুরের দিকে কিছুটা উত্তেজনা তৈরি হয় বিহারের লখীসরাই কেন্দ্রে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ উঠে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয়ের কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তবে উপমুখ্যমন্ত্রীর কোনও আঘাত লাগেনি। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকজন বিজয়ের কনভয়কে ঘিরে ‘মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছে। এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বলেন, এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*