যোগীরাজ্যে হাড়হিম ঘটনা, নয়ডায় নর্দমায় মহিলার মুন্ডহীন দেহ

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির উপকন্ঠে অভিজাত নয়ডায় নর্দমায় মিললো মহিলার মুন্ডহীন দেহ। শরীরে কোন বস্ত্র নেই। আজ সকালে নয়ডার ৮২, নম্বর সেক্টরের কাছে স্থানীয় মানুষ তা দেখে আতঙ্কে শিউরে ওঠেন। মহিলার মুন্ড ও হাতও কাটা ছিল। পুলিশের অনুমান, মহিলাকে অন্যত্র খুন করে ওখানে দেহ ফেলে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
মহিলার পরিচয় জানা যায়নি। তাকে সনাক্তকরণের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*