Bihar School Food : নুনের বদলে গুঁড়ো সাবান, অসুস্থ বহু পড়ুয়া

Spread the love

রোজদিন ডেস্ক :

বিহারে মিড ডে মিলের (Bihar School Food) খাবারে নুন কম ছিল। ছাত্রীরা নুন চাওয়ায় ভুলে দেওয়া হয়েছিল গুঁড়ো সাবান।

না বুঝে তা খাবারে মেখে খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। প্রায় ৩৬ জন ছাত্রী বমি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার নালন্দার পারাসির বিদ্যালয়ের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, একটি এনজিও-র সরবরাহ করা সয়াবিন ভাতে নুন কম থাকায় অনেকে তা চায়। রাঁধুনি ভুলে তাদের নুনের বদলে গুঁড়ো সাবান দেন বলে অভিযোগ। ভাতের সঙ্গে নুন ভেবে তা খাওয়ার পর বিপত্তি বাধে।

অসুস্থ ছাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিহারের গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার হাসপাতালে ছাত্রীদের দেখতে যান। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কি করে এত বড় ভুল হোল, এই ঘটনার তিনি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*