রোজদিন ডেস্ক :
গুজরাটের সুরাতে হোটেলের খাবারে অসুস্থ হয়ে পাঁচ বছরের এক কন্যা শিশু প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বাবা সহ পরিবারের অন্যরাও অসুস্থ হয়ে হাসপাতালে। খাবারে বিষক্রিয়ায় শিশু আর্যার মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। যে হোটেল থেকে খাবার আনা হয়েছিল, তা আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। গত ১৬ আগস্টের এই ঘটনা সামনে আসায় এলাকায় ব্যাপক উদ্বেগ, শোক ছড়িয়েছে।
সূত্রের খবর, একটি রেস্তোরাঁ থেকে অশোকভাই কালসারিয়া কাজু পনির এনেছিলেন। রাতে সবাই তা খান। পরদিন ভোরে শিশু আর্যা সহ পরিবারের সকলের পেটে ব্যথা, বমির উপসর্গ হয়।
গুজরাটের স্বাস্থ্য মন্ত্রী প্রফুল্ল পানশেরিয়া এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। ওই রেস্তোরাঁর খাবারে আর কেউ অসুস্থ হয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment