Kolkata Hotel Fire : ঝাড়খন্ডের তরুণ কর্মী নিহত

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক : Kolkata Hotel Fire : মাত্র তিন মাস আগে কলকাতার শিখা ইন হোটেলের কাজে যোগ দিয়েছিলেন তিনি। ঝাড়খন্ডের হাসিখুশি, প্রাণবন্ত তরুণ সন্দীপ পাসোয়ানের মর্মান্তিক মৃত্যু হোল হোটেলের বিধ্বংসী আগুনে। সূত্রের খবর, হোটেলের রিসেপশনে বসতেন তিনি। গিরিডির বাসিন্দা তরুণ সন্দীপের এইটি ছিল প্রথম চাকরি। মধুর ব্যবহার, অক্লান্ত পরিশ্রমে মন জয় করেছিলেন সবারই। গতকাল গভীর রাতে অন্যরা বেরোতে পারলেও তিনি পারেননি। বিধ্বংসী আগুন কেড়ে নেয় তাঁর তরুণ প্রাণ৷ গিরিডির আর এক বাসিন্দা ইন্দ্রদেব পাসোয়ানও কাছের একটি হোটেলে কাজ করেন। আগুনের খবর পেয়ে ছুটে এসেছিলেন ওখানে। আশা ছিল, সন্দীপ নিরাপদে বেরোতে পেরেছেন। সেই আশা পূরণ হয়নি। সন্দীপের নিথর দেহ দেখে শোকে বাকরুদ্ধ হয়ে যান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*