Bihar Temple :পদপিষ্ট হয়ে মৃত সাত, আহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিহারের অশোকধাম মন্দিরে (Bihar Temple) আজ ভোরে পদপিষ্ট হয়ে সাত জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে তাঁরা ওই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, আজ ভোরে দুই ট্রেন ভর্তি পুণ্যার্থী লক্ষ্মীসরাই স্টেশনে এসে নামেন। তাঁদের বেশির ভাগই মহিলা। স্টেশনের কাছেই অশোকধাম মন্দির। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে তাঁরা সবাই শিবের মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ভিতরে প্রচন্ড ভিড়ে ব্যারিকেড ভেঙে গিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদপিষ্ট হয়ে অন্তত সাত জন প্রাণ হারান। অনেকে আহত হন। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ পরিস্থিতি মোকাবিলায় তৎপর। এখনও পরিস্থিতি থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*