রোজদিন ডেস্ক : বিহারে ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাংবিধানিক কর্তব্যর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপির হাতের পুতুল হয়েছে বলে তোপ দাগলো তৃণমূল কংগ্রেস। বিহারে ৭ লক্ষর বেশি ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বড়াই করছে, তাকে তীব্র কটাক্ষ করে তারা বলেন, এখনও ৩৯টি বিধানসভা কেন্দ্রে ১,৮৭,৬৪৩ জন ভোটার আছেন, যারা একই কেন্দ্রে দু-বার করে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
গত ৬ মার্চ তাদের প্রতিনিধিরা যখন ইসিআই-এর সঙ্গে দেখা করেন, তখন ৭ জুনের মধ্যে এই সমস্যা মেটানো হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছিল।
তৃণমূল-এর অভিযোগ, বিজেপির মত এক বেআইনি, নড়বড়ে রাজত্বর চাকায় তৈলমর্দন করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Be the first to comment