মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ধর্মতলায় গান্ধী মূর্তিতে তৃণমূল কংগ্রেসের ভাষা অধিকার মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। প্রতি সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ভাষা অধিকার মঞ্চ করে প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। আর সেই মঞ্চ খুলে দিল সেনা।

ঘটনার কথা শুনে ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কারণ সময় পেরিয়ে গেছে। আজ শনিবার, রবিবার নয় আজ সোমবার। এ ব্যাপারে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন সেনা প্রো একটিভ কেন্দ্রীয় সরকারি সংস্থা তাই এরকম আচরণ করছে। অন্যদিকে সেনার বক্তব্য শনিবার ও রবিবারের পারমিশন। আগামী শনিবার আর রবিবার করতে গেলে আবার পারমিশন নিন। কিন্তু মাঝের দিনগুলো এই ভাবে মঞ্চ বেঁধে রাখা যাবে না।

এ ব্যাপারে বিজেপি নেতার সজল ঘোষ বলেন ময়দান যে সেনাবাহিনীর সেটা বোধহয় ভুলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*