প্রতিবেদন: সাত সকালে দূষ্কৃতী হামলা। সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে ঢুকে মত্ত অবস্থায় তাণ্ডবের অভিযোগ। গালিগালাজ ও ভাঙচুর করা হয় তাঁর বাড়িতে। ঘটনার পরই এফআইআর দায়ের করেছেন বিকাশবাবু। ঘটনার সিসিটিভি ফুটেজও মিলেছে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে আচমকা বাইক নিয়ে মুখ ঢেকে এক ব্যক্তি বিকাশ ভট্টাচার্যের বাড়িতে ঢুকে পড়েন। ঢুকেই তাঁর নামে গালিগালাজ করতে করতে মদের বোতল ছুঁড়ে মারে জানলায়। জানলার কাচ ভেঙে দেওয়া হয়। যাওয়ার আগে ওই ব্যক্তি শাঁসিয়ে যায়, আমরা দেশভক্ত। আমাদের সঙ্গে লাগতে এসো না। এই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গামছায় মুখ বেঁধে একজন বাইক নিয়ে এসে মদের বোতল ছোড়ে বাড়ি লক্ষ্য করে। তারপর গালিগালাজ করে। সাত সকালের এই ঘটনা ঘটনায় আতঙ্কিত বিকাশ ভট্টাচার্যের পরিবার। ঘটনার পর বিকাশবাবু বলেন, আমি বেরিয়ে দেখি জানালার কাচ ভেঙেছে। তারপর সিসিটিভি ক্যামেরা ভেঙেছে। বাড়ির ভিতরে পুরো কাচ ছড়িয়ে রয়েছে। যে ছেলেটি এসেছিল, তার মুখ কাপড়ে ঢাকা ছিল। গাড়ির নম্বর প্লেটও ঢাকা ছিল। অশ্রাব্য গালাগালি করে একের পর এক বোতল ছুঁড়ে মারে। এবার আমি কলকাতা পুলিশের কাছে রিভলবারের লাইসেন্স চাইবো। তবে ওই দূষ্কৃতীকে এখনও শনাক্ত করা যায়নি।

Be the first to comment