চলছে ছত্তীসগড়ের বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন ৷ মোটের উপর শান্তিতেই কাটছে নির্বাচন ৷ কিন্তু তার মধ্যেই উঠে এল বিলাসপুরের ঘটনা ৷ বিলাসপুর জেলার মারওয়ারি বিধানসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্র থেকে গ্রেফতার নির্বাচন আধিকারিক ৷ বুথে যারা ভোট দিতে আসছেন, তাদের প্রত্যেককেই বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য বাধ্য করছেন কমল তিওয়ারি ৷ এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ যার জেরে ব্যপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছএ মারওয়ারি কেন্দ্রে ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নির্বাচন আধিকারিককে ৷ অভিযুক্ত কমল তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷
অন্যদিকে মারওয়ারি বিধানসভাতে পেন্ড্রা কেন্দ্রের নির্বাচন আধিকারিক সুরেন্দ্র সিং-এর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছে আম আদমি পার্টি ৷ বিজেপির পক্ষে ভোট দিতে বাধ্য করছে সুরেন্দ্র সিং ৷ এমনটাই অভিযোগ আপ কর্মীদের ৷
প্রসঙ্গত, দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনে রীতিমত তেতে উঠেছে ছত্তীসগড় ৷ দ্বিতীয় দফায় আজ ১৯ জেলায় মোট ৭২টি আসনে ভোটগ্রহণ পর্ব ৷

Be the first to comment