আগামী ৪৮ ঘণ্টায় শীতের প্রকোপ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে

Spread the love

আগামী ৪৮ ঘণ্টায় শীতের প্রকোপ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে ৷ আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে সোমবার ৷ উল্লেখ্য, সোমবার সকাল থেকেই কিছুটা গতি বেড়েছে উত্তুরে হাওয়া ৷ তাই এদিন যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে ৷ তেমনি আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নামতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর ৷ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস ৷

বুধবারের পর থেকেই পারদ ১৬-১৭ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা ৷ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও নামতে পারে তাপমাত্রা ৷

কিছুদিন আগেই হিমাচল, উত্তরাখণ্ড, কাশ্মীরে প্রবল তুষারপাত হয়েছে। তার জেরেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। কমবে তাপমাত্রাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*