Biman Basu ফিরলেন, মমতা ব্যানার্জির চিঠি নিয়ে কুণাল ঘোষ আলিমুদ্দিনে

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লির এমসে চিকিৎসা করে বামফ্রন্ট সভাপতি বিমান বসু বৃহস্পতিবার বিকেলে কলকাতা ফিরেছেন।
তিনি সুস্থ হয়ে ফেরায় খুশি তাঁর অনুগামীরা।।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন।। লিখেছেন, শ্রদ্ধেয় বিমানদা,
সুস্থ থাকুন, ভালো থাকুন।
তাঁর এই অতি সংক্ষিপ্ত চিঠি নিয়ে সন্ধ্যাতে আলিমুদ্দিনে যান বিধায়ক কুণাল ঘোষ।
পরে সমাজ মাধ্যমে তিনি জানান, বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু হৃদযন্ত্রে অপারেশনের পর এইদিন দিল্লি থেকে ফিরেছেন। মমতা ব্যানার্জি
তাঁর সুস্থতা র শুভেচ্ছাবার্তা দিয়েছেন। তা নিয়ে তিনি এইদিন আলিমুদ্দিনে গেছিলেন বলে জানান কুণাল ঘোষ। সেখানে মহম্মদ সেলিম, সুখেন্দু পাণিগ্রাহীর সঙ্গে তাঁর সৌজন্য মূলক কথা হয়। বিমান বসু কে শুভেচ্ছাবার্তার জন্য সিপিএম নেতৃত্ব মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানিয়েছেন। এই পারস্পরিক সৌজন্য বেঁচে থাক বলে কুণাল ঘোষ মন্তব্য করেন।
রাজ্যে ক্ষমতা হারানোর পর সিপিএম সহ বিরোধীদের নিয়ে বিজেপি র বিরুদ্ধে সুর চড়াতে চান মমতা ব্যানার্জি,
কুণাল ঘোষ কে আলিমুদ্দিনে পাঠিয়ে তিনি সেই বার্তা ও দিলেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*