রোজদিন ডেস্ক: দেওয়াল লিখন মোছার পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের প্রস্তাব উঠলো। বিজেপি র স্থানীয় বিধায়ক শর্বরী মুখার্জি এই বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় রাখার প্রস্তাব করে বলেন, এর প্রতিষ্ঠাতা ঋষি অরবিন্দ।। তাঁর নামেই এই বিশ্ববিদ্যালয় হোক। অনেক রাষ্ট্র বাদী মানূষ তাই মনে করেন।
তাঁর এই বক্তব্য কে তীব্র কটাক্ষে বিঁধেছেন এস এফ আই শীর্ষ নেতা সৃজন ভট্টাচার্য।। তিনি বলেন, শর্বরী মুখার্জির বক্তব্য কে তিনি পূর্ণ সমর্থন করেন। সাধারণত বিজেপি কোন প্রতিষ্ঠান, রাস্তার নাম পাল্টাতে হলে নিজেদের লোক বা ভাবনাকে সামনে আনার জন্য তা করে। যেমন নেতাজি সুভাষের নাম, তিতুমীরের নাম পালটে শ্যামাপ্রসাদের নাম রাখা হয়েছে। কিন্তু ঋষি অরবিন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, বিজেপি, আর এস এসের এই আন্দোলনে অংশ নেওয়ার কোন ইতিহাস নেই। তাই অরবিন্দ ঘোষের নাম দিলেও কি বিজেপি, আর এস এসের কার্যসিদ্ধি হবে?
সৃজন ভট্টাচার্য বলেন, তাঁর মনে হয় অরবিন্দ ঘোষকে না টেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পালটে নাথুরাম গডসে বিশ্ববিদ্যালয় করে দিন, নন্দলাল বসুর সৃষ্ট প্রতীকের জায়গায় সাভারকরের মুচলেকা পত্র বসানো হোক! আর বিধায়ক শর্বরী মুখার্জি কে উপাচার্য করে দিলেই সমস্যা মিটে যায়!!
অন্যদিকে এইদিন ওই বিশ্ববিদ্যালয়ের এক সভায় যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বামপন্থী শিক্ষক দের সমালোচনা করেন।

Be the first to comment