যারা সেনাবাহিনীকে লক্ষ করে পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী বলে গণ্য করা হবে না কেন? প্রশ্ন তুললেন বিপিন রাওয়াত

Spread the love

বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে বৃহস্পতিবার কাশ্মীরের অনন্তনাগে মারা গিয়েছেন সেনা জওয়ান। শনিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রশ্ন তোলেন, যারা সেনাবাহিনীকে লক্ষ করে পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী বলে গণ্য করা হবে না কেন? যে সৈনিক পাথরের ঘায়ে মারা গিয়েছেন তাঁকে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীদের পাহারা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল। অনেকে এর পরেও বলে, যারা পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী ভাবা ঠিক নয়।

পাকিস্তানের সমালোচনা করে সেনাপ্রধান বলেন, তারা সন্ত্রাসবাদীদের ব্যবহার করে সবসময় কাশ্মীরে ঝামেলা বাধিয়ে রেখেছে। জম্মু-কাশ্মীরের উন্নয়ন স্তব্ধ করে দেওয়াই তাদের উদ্দেশ্য। কিন্তু তারা কখনই সফল হবে না।  একথা তারাও জানে।
শুক্রবার যে সৈনিক নিহত হয়েছেন, তাঁর নাম রাজেন্দ্র সিং। ২৫ অক্টোবর ৪৪ নম্বর জাতীয় সড়কে তিনি বর্ডার রোড অর্গানাইজেশনের একটি কনভয়কে পাহারা দিচ্ছিলেন। এমন সময় কয়েকজন তাঁদের লক্ষ করে পাথর ছোঁড়ে। একটি পাথর রাজেন্দ্র সিংয়ের মাথায় লাগে। তিনি পরে হাসপাতালে মারা যান।

সেনাপ্রধান নিহত সৈনিকের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে বলেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশেও তারা মদত দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*