ব্লক স্তরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলির হাল ফেরাতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার

Spread the love

ব্লক স্তরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলির হাল ফেরাতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ব্লক স্তরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে প্রাইভেট চিকিৎসকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, চিকিৎসক সংখ্যার ক্ষেত্রে অপ্রতুলতা রয়েছে সারা রাজ্যে। তাই প্রয়োজন অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসকদের সেখানে নিয়োগ করা হবে।
গ্রামাঞ্চলে এই পরিমাণ আরও বেশি। রোগীর চাপ সামলাতেই সেখানে প্রাইভেট চিকিৎসকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিল সরকার। এই চিকিৎসকরা সামলাবেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগের দায়িত্ব।

জেলা স্তরে স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ)  নেতৃত্বে তিন সদস্যের কমিটি এই নিয়োগ প্রক্রিয়া দেখার দায়িত্বে থাকবেন। নিযুক্ত চিকিৎসকদের ঘণ্টা হিসেবে পারিশ্রমিক দেবে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*