রোজদিন ডেস্ক : আজ রবিবার ২ নভেম্বর। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। ঠিক রাত বারোটার সময় তাঁর প্রিয় “ভাই” শাহরুখকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা কিং খানের “দিদি” মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি শাহরুখের প্রতিভা ও ক্যারিশ্মার কথাও মনে করিয়ে দিয়েছেন। এদিন এক্স হ্যান্ডলে তিনি লেখেন–
“A Very Happy Birthday to my brother Shah Rukh Khan!
May you continue to enrich Indian cinema with your remarkable talent and charisma.”
জন্মদিন মনে রেখে বিশিষ্ট ও প্রিয় মানুষদের বরাবরই শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত পোস্টও দেখা যায় তাঁর। কিন্তু যেভাবে ঠিক রাত বারোটায় তিনি “ভাই” শাহরুখকে শুভেচ্ছা জানালেন তা অনেকের মন ছুঁয়ে গিয়েছে। কিং খানে সঙ্গে বরাবরই তাঁর দিদি-ভাই এর সম্পর্ক। আর সেটা শুধু কথার কথাই নয়, সেটাই যেন জন্মদিনে প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment