আওতার বাইরে থাকা কর্মীদের যুক্ত করতে ইপিএফও-র বড় উদ্যোগ

Spread the love

রোজদিন ডেস্ক : কর্মচারি ভবিষ্যনিধি প্রকল্পের পরিষেবার বাইরে থাকা কর্মীদের এই প্রকল্পের আওতায় আনতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ কর্মচারি ভবিষ্যনিধি সংস্থা -র এই কর্মসূচির মাধ্যমে ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।সময়কালে ইপিএফ পরিষেবার বাইরে থাকা কর্মীদের এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত যারা এতদিন ভবিষ্যনিধি সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের অন্তর্ভুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সংস্থাগুলিকে এর জন্য মাত্র ১০০ টাকা নামমাত্র পেনাল্টি দিতে হবে। সেই সঙ্গে কর্মীদের এমপ্লয়িজ কন্ট্রিবিউশনের অর্থও মকুব করা হয়েছে। ইপিএফও সূত্রে খবর, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রায় ২০ লক্ষ কর্মী এই প্রকল্পে সুরাহা পেতে পারেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই উদ্যোগ চালু থাকবে। নাম নথিভুক্ত সংস্থার পাশাপাশি নতুন সংস্থাগুলিও এই প্রকল্পে অংশ নিতে পারবে। সংস্থাগুলি এমপ্লয়িজ এনরোলমেন্ট ক্যাম্পেন’-এ অংশগ্রহণের পরও চাইলে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*