রোজদিন ডেস্ক : একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু। হুগলি জেলার চাঁপদানির ঘটনা। মৃতদের নাম মহঃ কেয়ামুদ্দিন (৪০), তার স্ত্রী মমতাজ পারভিন (৩২) ও তাদের মেয়ে আফসা (৮)। পুলিশ সূত্রে খবর, চাঁপদানির অ্যাঙ্গাস এলাকার চন্দনপাড়ায় এদিন সকালে স্থানীয়রা দেখতে পায় ঘরের মধ্যে তিনজন মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠালে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর,কেয়ামুদ্দিন ব্যারাকপুর আদালতে এক মুহুরির কাছে কাজ করতেন। বাজারে অনেক টাকা ধার দেনা হওয়ায় বাবাকে জমি বিক্রির কথা বলেছিলেন। কেয়ামুদ্দিনের বাবা, মা দুজনেই পক্ষাঘাতে পঙ্গু। মৃত্যুর আগে ঘরের দেওয়ালে নিজের পরিবারেরই সাত জনের নাম লিখে গেছে কেয়ামুদ্দিন। কী কারণে সবার নাম লিখলেন কেয়ামুদ্দিন তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment