প্রতিবেদন: রাজ্যের আসন্ন দুই বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি (BJP candidate)। জল্পনাকে সত্যি করে নন্দীগ্রামে প্রার্থী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়ক চন্দ্রনাথের মা হাসিরানি রথ, এবং রেজিনগরে প্রার্থী হলেন শাখারভ সরকার। আজই দুই প্রার্থী মনোনয়ন জমা দেবেন। মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা হাসিরানি রথের। তাঁর মনোনয়নে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রার্থী হয়ে খুশি হাসিরানি। সুখবর পাওয়ার পর মঙ্গলবার সকালে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারও শুরু করবেন প্রার্থীরা। আগামী ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ। ৯ তারিখ ফলাফল।


Be the first to comment