পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আবারও ইজ়েডসিসি-তে শুরু হল বাঙালির দুর্গাপুজো, খুঁটিপুজো করলেন শমীক ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : রোজদিন ডেস্ক : মাঝে দুই বছরের বিরতি, আবারও এ বছর ইজ়েডসিসি-তে বিজেপির উদ্যোগে শুরু হল দুর্গাপুজো। রবিবার ১০ অগস্ট রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার পুজোর দায়িত্বে রয়েছে রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেল প্রধান রুদ্রনীল ঘোষ।

প্রথম বছর ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ সালে, বিজেপির এই ইজেডসিসি পুজোর সূত্রপাত হয় প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায় ও সব্যসাচী দত্তের হাত ধরে। তৎকালীন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছাড়পত্রে এই পুজো শুরু হয়। ২০২১ ও ২০২২ সালে পুজো সীমিত পরিসরে হয়, এরপর দু-বছর বন্ধ থাকে।

পুজোর উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, সরাসরি দলের নামে নয়, পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে পুজো হবে। মূল উদ্দেশ্য, কর্মী-সমর্থকদের মিলনমেলা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—যেখানে কবিতা, গান, নাটক থাকবে। স্থানীয় বাসিন্দা ও প্রবীণদের আগ্রহেই ফের ইজেডসিসিতে আয়োজন করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*