বিজেপি বাংলার জন্য অনেক স্বপ্ন দেখেছে, বাংলাকে সমৃদ্ধ বানাতে চায়; মোদী

Spread the love

পিয়ালি, কলকাতা:-( লাইভ আপডেট)

রাজনৈতিক সভাস্থলে প্রবেশ করলেন নরেন্দ্র মোদী।
কর্মীরা মোদীজি স্বাগতম স্লোগান দিচ্ছেন।
মঞ্চে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।গন্ধরাজ ও গোলাপ ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্য বিষ্ণুপুরের ডোকরার দুর্গা মূর্তি দেওয়া হল প্রধানমন্ত্রীকে। শুভেন্দু অধিকারী তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন।

 

  •  ভারত মাতা কি জয় বলে বোনেরা আমার প্রণাম নেবেন স্লোগান দিলেন প্রধানমন্ত্রী।ভালোবাসা জানিয়ে বললেন জয় মা কালী জয় মা দূর্গা।
  • শ্রাবণ মাসের পবিত্র দিনে আমার বাংলায় আসার এবং বক্তৃতা দেওয়ার সুযোগ মিললো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালি, জয় মা দুর্গা, বাংলা ভাষায় বক্তব্য শুরু প্রধানমন্ত্রীর।
  • আপনারা বর্ষার মোকাবিলাও করে নিলেন। পশ্চিম বাংলার মাটি প্রেরণায় ভরা। এটা দেশের প্রথম শিল্প তথা উদ্যোগ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ভূমি। বিধানচন্দ্র রায়ের মতো দূরদর্শী নেতার ভূমি বাংলা।
  • পশ্চিমবাংলাদেশকে দ্বারকানাথ ঠাকুরের মত সংস্কারবাদী মানুষ দিয়েছেন।
  • বাংলার স্বাধীনতা সংগ্রামের ভূমি, পশ্চিমবঙ্গ দেশকে রবীন্দ্রনাথ দিয়েছে। কিন্তু আজ পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেছে।
  • বাংলার যুব সম্প্রদায় আজ পালিয়ে যাচ্ছে রাজ্য থেকে।
  • বাংলায় অভয়ার বিচার হয়নি উপরন্ত তৃণমূল সরকার দোষীদের আড়াল করেছে।
  • এক সময় দুর্গাপুর আসানসোল বারুইপুরে কত শিল্প ছিল কিন্তু এখন এখানে শিল্প নেই আগে বাংলার মাটি ভারতের বিকাশের কেন্দ্র ছিল।
  •  বাংলা স্বাধীনতা সংগ্রামের ভূমি, পশ্চিমবঙ্গ দেশকে রবীন্দ্রনাথ দিয়েছে। কিন্তু আজ পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেছে। বাংলার যুব সম্প্রদায় আজ পালিয়ে যাচ্ছে রাজ্য থেকে।
  • এক সময় দুর্গাপুর আসানসোল বারুইপুরে কত শিল্প ছিল কিন্তু এখন এখানে শিল্প নেই আগে বাংলার মাটি ভারতের বিকাশের কেন্দ্র ছিল।
  • বাংলা বদল চাই বাংলা বিকাশ চায়।
  • বাংলা পরিবর্তন চায়, বাংলায় বলছেন বাংলা উন্নয়ন চাই।
  • বাংলার উদ্যোগকে নতুন টেকনোলজির দরকার প্রযুক্তির দরকার।
  • কলকাতায় সিএনজি গাড়ি চালানোর জন্য পরিবহনের ক্ষেত্রে হাজার কোটি টাকা খরচ করছে কেন্দ্র সরকার।
  • স্টিলপ্লান্টের কথা বললেন প্রধানমন্ত্রী অর্থাৎ ভারী শিল্প রাজ্যে আসবে তার প্রতিশ্রুতি দিলেন বললেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাব।
  • আমি বাংলার বেকারদের প্রতিশ্রুতি দিচ্ছি বাংলার মাটিতে উন্নয়ন এত হবে যে দেশের মধ্যে প্রথম হবে।
  • বাংলা শিল্পএ দেশের সেরা হওয়ার ক্ষমতা রাখে।
  •  যেদিন এখান থেকে তৃণমূল কংগ্রেস সরকার যাবে তবেই বিকাশের সূচনা হবে। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে। বাংলায় বললেন প্রধানমন্ত্রী।
  • বাংলা পরিবর্তন চায়।
  •  আপনারা আসামে দেখুন অনেকদিন পর বিজেপি ওখানে সরকার গঠন করেছে আজ আসাম দ্রুতগতিতে উন্নয়ন করছে।
  • ওড়িশা তে ভাজপা সরকার।
  • সেখানেও দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে ।তাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদের কাছে আবেদন একবার বিজেপিকে সুযোগ দিন।
  •  বিকর্ষিত বাংলা মোদির গ্যারান্টি, বিকশিত বাংলা মোদির সংকল্প। আমরা পশ্চিমবঙ্গের পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাই।
  • শিক্ষাশিল্প চাকরি ক্ষেত্রে বিনিয়োগ আসবে। কিন্তু যতক্ষণ এখানে টিএমসির সরকার থাকবে তা সম্ভব নয়।
  • এখানকার রাজ্য সরকার মানুষের প্রাণ তাদের পেশা রক্ষা করতে পারে না তাই আমার চিন্তা হয়। পশ্চিমবঙ্গে যা সম্ভাবনা আছে যে উদ্যোগপতিরা এখানে বিনিয়োগ করতে চাইবেন।
  • এখানকার সরকার ভ্রষ্টাচারকে প্রশ্রয় দেয়।
  • তৃণমূলের গুন্ডাগিরি বাংলায় শিল্পের কাঁটা ।বাংলার পুলিশ একতরফা তদন্ত করে।
  • তাই এখন স্লোগান হলো টিএমসি হটাও বাংলা বাঁচাও।
  • বাংলায় বললেন টিএমসিকে সরাও বাংলাকে বাঁচাও।
  •  যুবকদের চাকরি হারা হওয়া খুবই চিন্তার প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই দুর্নীতি। এই যে এত শিক্ষক বেকার হলেন তার কারণ টিএমসির দুর্নীতি।
  •  স্কুলে যেসব বাচ্চারা পড়ছে তাদের ভবিষ্যৎ ও টিচারের কম থাকার কারণে অন্ধকারে।
  • টিএমসি বাংলার যুব সম্প্রদায়ের বর্তমান ভবিষ্যৎ দুটোরই বারো বাজিয়ে ছেড়েছে।
  • মা মাটি মানুষের কথা বলার সরকার নারীদের সম্মান রক্ষা করতে পারছেনা। মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে । কাদম্বিনী গাঙ্গুলীর উদাহরণ দিয়ে বলেন প্রথম মহিলা ডাক্তার এখান থেকেই উঠে এসেছে। এখানে মেয়েরা সুরক্ষিত নয়। টিএমসির নেতা মন্ত্রীরা দোষী কে আড়াল করে ভিকটিম এর উপরই দোষ চাপাচ্ছে। তৃণমূল কংগ্রেস নির্মমতায় ভরিয়ে দিয়েছে বাংলাকে।
  • পশ্চিমবঙ্গ ভারতের সাংস্কৃতিক আত্মা। তৃণমূল কংগ্রেস ও সিপিএম কংগ্রেসের সঙ্গে মিলে দিল্লিতে সরকার চালিয়েছে কিন্তু বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে পারেনি। এই বিজেপি বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।
  • দেশের যেখানেই বিজেপি আছে সেখানে মানুষের সম্মান আছে। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস নিজের স্বার্থে পশ্চিমবঙ্গের পরিচয় কেও নিলামে তুলে দিয়েছেন।
  • শ্যামাপ্রসাদের স্বপ্নই বিজেপির লক্ষ্য ।বাংলা ভাষাকে সম্মান করে বিজেপি। এক দেশ এক সংবিধান শ্যামাপ্রসাদের স্বপ্ন। আমি দুর্গাপুরের মাটি থেকে স্পষ্ট বলছি, যারা ভারতের নাগরিক নয় আবার শুনুন। যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশ করে এসেছেন তাদের ওপর ভারতীয় সংবিধান অনুযায়ী ন্যায় সঙ্গত বিচার হবে।
  • বাংলা অস্মিতা কে আক্রমণ করে এবং কিছু বিজেপি করতে দেবে না।
  • বাংলায় ডবল ইঞ্জন সরকার রাস্তা দিন যাতে বাংলা কেন্দ্রের প্রকল্প গুলি এবং সব রকমের সুবিধা পেয়ে উন্নয়ন তথা বিকশিত হয়।
  • আদিবাসীদের উন্নয়ন হবে পিছনে পড়ে থাকা মানুষের উন্নয়ন হবে। আয়ুষ্মান ভারতের ৭০ বছরের ঊর্ধ্বদের ৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে কিন্তু টিএমসি তার রাজ্যে সেটা নিচ্ছে না।
  • গরিব হোক বা আদিবাসী, নিজের রাজনীতির জন্য টিএমসি সবাইকে বঞ্চিত করছে।
  • ভারতীয় জনতা পার্টি বাংলাকে সংকট থেকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ।
  • বাংলার প্রতিভার স্বীকৃতি দরকার ।বাংলার বেকারত্ব নয়, স্টার্টআপ কোম্পানির চাই। এটা পশ্চিমবঙ্গের পুনর্জাগরণের ডাক দিলাম আমি। আমি এখানকার যুবকদের মধ্যে একটা নতুন জোশ দেখতে পাচ্ছি। নতুন ভোর আসবে, পরিবর্তনের পদ্মফুল ফোটাতে হবে।
  • বিজেপি পশ্চিমবঙ্গের জন্য অনেক স্বপ্ন দেখেছে। বিজেপি একটা বিকশিত পশ্চিমবঙ্গ বানাতে চায়।। এই সমস্ত প্রকল্প এই স্বপ্নকে সফল করারই আমাদের প্রচেষ্টা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*