BJP MLA: ২০ লক্ষ টাকা দিতে হবে! তারকেশ্বরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীর

Spread the love

প্রতিবেদন: ২০ লক্ষ টাকা দিতে হবে! খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে তারকেশ্বরে চাঞ্চল্য। একটি চানাচুর কোম্পানির মালিক বংশী দলুই বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলা সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর কাছে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং তাঁর আপ্ত সহায়ক সুশোভনকে নিয়ে এমনই অভিযোগ করেছেন, যা নিয়ে আপাতত চরম অস্বস্তুিতে বিজেপি। বংশী দোলুইয়ের কথায়, তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে না পারার কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। চানাচুর কোম্পানির মালিকের এই অভিযোগ নিয়ে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলের নেতৃত্বকে বিষয়টি জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্টোদিকে, বংশী দলুইয়ের এই অভিযোগ অস্বীকার করেছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বিধায়ক বলেন, খাদ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর নামে মিথ্যা অভিযোগ ও মিথ্যা কথা বলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*