Sumit Roy Arrested, ধরা হোল অভিষেক ব্যানার্জির কালিঘাটের বাড়ি থেকে 

Spread the love

রোজদিন ডেস্ক :

দীর্ঘদিন টানাপোড়েনের পর আজ দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কালিঘাটের বাড়ি থেকে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় কে গ্রেফতার  (Sumit Roy Arrested) করলো সিআইডি।

শীর্ষ আদালতে সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যেতেই সিআইডি তাঁকে দ্রুত গ্রেফতারের প্রস্তুতি নেয়। আচমকাই অভিষেক ব্যানার্জির বাড়ি এসটিএফ, সিআইডি-র আধিকারিকরা ঘিরে ফেলেন। সুমিত রায় যাতে কোন ভাবেই পালাতে না পারেন, এর জন্য সংশ্লিষ্ট এলাকাও ঘিরে ফেলে পুলিশ।

চোখের চিকিৎসা র জন্য অভিষেক ব্যানার্জি এখন আমেরিকায় আছেন। শালবনি জমি দুর্নীতি সহ একাধিক আর্থিক অনিয়ম দুর্নীতি নিয়ে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা দের নজরে আছেন। আদালত এর আগে তাঁকে রক্ষা কবচ দেওয়ায় তাঁকে গ্রেফতার করতে পারেনি সি আই ডি। তবে একাধিকবার তাঁকে ডেকে জিজ্ঞাসা বাদ করেন সি আই ডি আধিকারিক রা৷

প্রথমে শালবনি জমি দুর্নীতি তে দশ লক্ষ টাকা জড়িত অভিযোগ আসে। পরে এতে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসে।

এর সঙ্গে বিশাল চক্র আছে বলে পুলিশের অনুমান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরে বিধান সভায় বলেন, রাজ্যের প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায়ের আইনি রক্ষা কবচ উঠেছে। তাঁকে এস টি এফ, সি আই ডি গ্রেফতার করেছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা য় শাসক দলের সদস্য রা তুমুল হর্ষধ্বনি করে স্বাগত জানান।

শালবনি জমি দুর্নীতি মামলায় আগেই এলাকার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা কে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তে নাম আসে সুমিত রায়ের। তাঁকে গ্রেফতার করার প্রয়াস নেওয়া হলেও আদালতের রক্ষা কবচ থাকায় সম্ভব হয় নি। আহ শীর্ষ আদালতের রক্ষা কবচ উঠতেই তিনি গ্রেফতার হলেন।

আজ দুপুর দেড়টা নাগাদ সুমিত রায়কে গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধান সভায় বলেন, কালিঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায়কে গ্রেফতার করা হয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, এবার কান টানলে মাথা আসবে। অভিষেক ব্যানার্জি কে নিশানা করে তাঁর এই মন্তব্য বলে রাজনৈতিক মহল মনে করেন।

উল্লেখ্য, এর আগেও একবার শালবনি জমি দুর্নীতি মামলায় গভীর রাতে সুমিত রায়ের খোঁজে অভিষেক ব্যানার্জি র বাড়ি গেছিল পুলিশ। দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পর ভিতরে তল্লাশি করেও তাঁর খোঁজ মেলেনি। যা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছিলেন অভিষেক ব্যানার্জি।

সূত্রের খবর, সুমিত রায়ের গতিবিধির ওপর বেশ কিছুদিন ধরেই তীক্ষ্ণ নজর রাখছিলেন গোয়েন্দারা। ছদ্মবেশেও এই কাজ চলে। আজ তাঁরা এই কাজে সফল হন।

সুমিত রায়ের গ্রেফতারের খবরে শালবনির বহু মানুষ খুশি। সরকারি জমি চরিত্র বদল করে কোটি কোটি টাকা লুঠ হয়েছে বলে তাঁদের অভিযোগ। তাঁরা চান সত্যের জয় হোক।

গ্রেফতারের পর এসএসকেএমে সুমিত রায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ফের তাঁকে ভবানী ভবনে সিআইডি র সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*