প্যানক্রিয়াটাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। বমিও হয়েছিল। তড়িঘড়ি অভিজিৎকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার পর থেকে আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি।

রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গুরুতর অসুস্থ তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মনে করা হচ্ছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ
গঙ্গোপাধ্যায়কে।

তাঁর চিকিৎসার জন্য ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, পালমোনোলজিস্ট বা ফুসফুস এবং শ্বাসযন্ত্র রোগের বিশেষজ্ঞ, হৃদ‌্‌রোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জনদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*