রাজ্যে চালু বিজেপির “নমো যুব যোদ্ধা” কর্মসূচি

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী বছর বিধানসভা নির্বাচনে এবার রীতিমত কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। এই কাজে তাঁদের অন্যতম ভরসা রাজ্যের যুব সমাজ। এই লক্ষ্যে আজ তাঁরা শুরু করলেন নমো যুব যোদ্ধা কর্মসূচি।
প্রসঙ্গত এর আগে টিএমসি শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ” কর্মসূচি ঘোষণা করেছেন।
আজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে এর সূচনা হয়। যুব মোর্চার তত্বাবধানে এই কর্মসূচি রূপায়িত হবে। দুই যুব নেতা ইন্দ্রনীল খাঁ, অনুপ সাহা ছাড়া বরিষ্ঠ নেতা বিপ্লব দেব, সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজেপি নেতাদের বক্তব্য, টিএমসি-র দুর্নীতির পর্দা ফাঁস ও বিকশিত বাংলার লক্ষ্যে এই উদ্যোগ। আজ এই নিয়ে একটি ওয়েবসাইটও দল প্রকাশ করেছে। এই কর্মসূচি বাংলাভিত্তিক বলেই খবর।
আগামী বছর এই রাজ্য র সঙ্গে বাম শাসিত কেরালাতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই রাজ্যেও কমল ফোটাবার চেষ্টা করছে গেরুয়া শিবির। যদিও বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা এই রাজ্যেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*