রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার সন্দেশখালির সভায় গিয়ে মহিলাদের সিঁদুর ও শাঁখার বিষয়ে মন্তব্য করায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্ব কাকলি ঘোষ দস্তিদার ও শশী পাঁজা।
এদিন শশী পাঁজা বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার এক ঐতিহাসিক প্রকল্প, যা বাংলার ২.২১ কোটিরও বেশি মহিলার ক্ষমতায়ন করেছে। অথচ কাল শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলার সময় বলেন, মহিলারা যেন ৫০০-১০০০ টাকার জন্য সিঁদুর শাঁখা বিক্রি না করেন। লক্ষ্মীর ভাণ্ডার একটি সার্বজনীন প্রকল্প — বাংলার প্রতিটি নারীর জন্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলা বাছাই করা প্রকল্পগুলোর মতো নয়।’
তিনি আরোও বলেন, ‘২০২৪ লোকসভা ভোটের সময় বিজেপি নেতারা বলেছিলেন, ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এবার তারা মহিলাদের সিঁদুর ও শাঁখার দাম ঠিক করছে। আমরা দাম ঠিক করিনি, কারণ আমরা মা-বোনেদের অপমান করতে পারি না, যেমনটা ওরা করে।”

Be the first to comment