রোজদিন ডেস্ক :;
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ এনে সরব হয়েছে বিজেপি।
গতকাল ইন্দোরে “ছাত্র কি গুঞ্জ” অনুষ্ঠানের মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে বিশিষ্ট কৌতুক শিল্পী পুলকিত মণি উপস্থিত ছিলেন। বিজেপির অভিযোগ, ওই মঞ্চে পুলকিত মণি প্রধানমন্ত্রীকে অনুকরণ করে বিভিন্ন ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গী করেন, এবং রাহুল গান্ধী তা উপভোগ করেছেন৷
এর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, প্রহ্লাদ জোশী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিজেপি মুখপাত্র সি আর কেশবন প্রমুখ সমালোচনায় মুখর হয়েছেন।
তাঁদের মূল নিশানাই হলেন রাহুল গান্ধী। কিরেন রিজিজু বলেন, কংগ্রেস কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে। এই ধরনের রাজনীতির ভবিষ্যৎ নেই বলে তিনি তোপ দাগেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সদ্য সমাপ্ত ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির বিপুল জয় নিয়েও তাঁরা কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন।

Be the first to comment