রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকার জঙ্গল মহলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ লাগিয়ে রেখেছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মন্তব্য করেন। করম উৎসব উপলক্ষে পুরুলিয়া সফরে গেছেন তিনি। জানান, কুড়মি আন্দোলনে আগের সরকারের করা সব মামলা তুলে নেওয়া হবে। কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান।
প্রাক্তন সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওরা গোটা জঙ্গল মহল কে বিচ্ছিন্ন করে রেখেছিল।।তাঁর সরকারের আমলে তা হবে না। বাঁকুড়া, পুরুলিয়ার মানুষ নিজেদের আলাদা ভাববেন না। কুড়মি আন্দোলনে প্রাক্তন সরকার অনেক দমনমূলক ব্যবস্থা নিয়েছে। ওরা পাহাড় ও বিক্রি করে দিচ্ছিল।। এখন আর প্রকৃতির দানে তাঁরা কাউকে হাত দিতে দেবেন না। কোন ও পাহাড় নীলাম করা যাবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সমাজের সঙ্গে অন্তর দিয়ে মেশেন নি, পরন্তু মিথ্যে মামলা করেছেন বলে তিনি মন্তব্য করেন।
কুড়মি উন্নয়ন পর্ষদের জন্য তিনি ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন।
পুরুলিয়ায় বিমানের উড়ান চালু করার ব্যবস্থা হচ্ছে বলেন। ঢেলে সাজানো হবে চিড়িয়াখানা ও।
তবে পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের তিন বিজেপি বিধায়ক কে এই মঞ্চে দেখা না যাওয়ায় বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে।।
তবে প্রশাসনিক বৈঠকে তাঁরা ছিলেন বলে জানা যায়।
করম উৎসবে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হওয়ায় মুখ্যমন্ত্রী কৃতজ্ঞ বলে জানান।
উল্লেখ্য, এই উৎসব উপলক্ষে রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে।

Be the first to comment