- রবিবার পুরুলিয়ার কড়াডিতে আদিবাসী কুর্মি সমাজের এক কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু। সেখানে ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আজসু প্রধান সুদেশ মাহাতোও।
- করম গাছ বসালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে বৃক্ষরোপণে সাহায্য করেন আদিবাসী কুর্মি সমাজের মূল মানতা অজিত মাহাতো। সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ‘কুড়মিদের বিরুদ্ধে যত মামলা রয়েছে, সব প্রত্যাহার করব।’
- জঙ্গলমহল নিয়ে প্রাক্তন সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর, আর বঞ্চনা নয়, দিলেন আশ্বাস।
- সাগরদিঘির পাশে ‘চায়ে পে চর্চা’-য় যোগ দিয়ে পঞ্চায়েতের অডিট ও প্রশাসনিক বৈঠক নিয়ে দিলীপ ঘোষ দিলেন কড়া বার্তা। দুর্নীতি প্রসঙ্গে তাঁর সাফ বক্তব্য, “দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না”।
- দিলীপ ঘোষ পরিষ্কার জানান, আবাস যোজনায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তাকে দিতে হবে টাকা ফেরত। নাহলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।
- সাংবাদিক পায়েল মেহতা প্রয়াত। দু’সপ্তাহ আগে পায়েলের বাবা গত হয়েছেন।প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থ মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পায়েল।
- রবিবার ভোরে লালবাগের কালাচৌকি এলাকার একটি গণপতি মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মৃতদের মধ্যে রয়েছে আট বছরের এক শিশু এবং ৩৩ বছর বয়সি এক মহিলা। ঘটনায় আরও চার জন আহত হয়েছেন
- ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন টিপিসি-র প্রধান ব্রজেশ গঞ্জু ওরফে গোপাল সিং বারাণসীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) নরেন্দ্র সিং। তাঁর মাথা দাম ছিল ৩০ লক্ষ টাকা। একাধিক মামলায় তাঁকে খুঁজছিল এনআইএ।
- মাওবাদী শীর্ষ নেতা আকাশের ঘনিষ্ঠ দম্পতি কে শালবনিতে গ্রেফতার করলো সিট। ধৃত মাওবাদী নেতা রাজু মাহাতো ও তাঁর স্ত্রী মালতী মুর্মুর মাথার দাম ছিল যথাক্রমে ৫ লক্ষ ও ২ লক্ষ টাকা।
- রবিবার দুপুরে পাণ্ডুয়ায় জিটি রোডের কামারপাড়া কালীমন্দির সংলগ্ন একটি এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টার অভিযোগ উঠল। স্থানীয় যুবকের তৎপরতায় ধরাও পড়লেন অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
- কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল লালবাজার। নতুন আচরণবিধিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সিভিকদের কাজের উপর এ বার নজরদারি চলবে। তিন মাস অন্তর তাঁদের কাজের মূল্যায়নও হবে।
- গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে তা ভেস্তে দিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। ডাকাত দলের পাঁচ জনকে হাতেনাতে ধরে ফেলল তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার সাঁড়াশি, ধারালো চপার, নাইলন দড়ি এবং স্ক্রু ড্রাইভার। অভিযুক্ত ডাকাতদের নাম আব্দুর সাত্তার শেখ, আনোয়ার ঘরামি, হাফিজুল শেখ, শওকত শেখ ও শাহজাহান মল্লিক।
- গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। নিষিদ্ধ বন্যপ্রাণীর কেনাবেচা বন্ধে গ্যালিফ স্ট্রিটে অভিযানেরও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর পরেই রবিবার পুলিশের অভিযান। একে একে দোকান পসার গোটালেন ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই হাট ফাঁকা।
- বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে এশিয়ান গেমস ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল। ২২ সেপ্টেম্বর ফাইনালে শ্রীলঙ্কার সোনার পদকের লড়াইয়ে নামবে ভারত।
- এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দলের ঐতিহাসিক জয়। উজ়বেকিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে অভিযান শুরু ভারতের। একাই ৮ গোল করে নজির গড়লেন দীপিকা কুমারী।

Be the first to comment