Sohini – Shovan become new parents, খুশিয়াল পরিবার, অনুরাগীরা

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যের সঙ্গীত, বিনোদন জগতের তারকা দম্পতি শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকারের ঘরে নতুন সদস্য এসেছে (Sohini – Shovan become new parents)। সমাজ মাধ্যমে তারকা দম্পতি জানান, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”
এই খবরে সমাজ মাধ্যমে অভিনন্দন, শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সঙ্গীত শিল্পী শোভন ও অভিনেত্রী মোহিনীর পরিবার, স্বজন, বন্ধু, অনুরাগীরা খুশিয়াল হয়ে ওঠেন।
দু-বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এবার ঘরে এলো পুত্র সন্তান। সাহসী বক্তব্যর জন্য সোহিনী বরাবর ই পরিচিত। অভয়া কান্ডে প্রতিবাদে সোচ্চার ছিলেন। অভিনয় জগতেও আত্মবিশ্বাস, সম্মানের সঙ্গে কাজ করেন। তাঁর আগামী ছবি, বহুরূপী, দ্য গোল্ডেন ডাকুর জন্য প্রচার ও করেছেন।
রাজ্যের শিল্প সাংস্কৃতিক জগতের তারকা দম্পতির এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*