কার্সিয়ং-এ কালো চিতা (Black leopard)

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং এর কার্সিয়ং-এ কালো চিতার (Black leopard) দেখা মেলায় এলাকা জুড়ে খুশির হাওয়া। বিশেষত বন দফতর এতে রীতিমত উচ্ছ্বসিত। কারণ এই দফতরের একাধিক পদক্ষেপে এই কালো চিতার সংখ্যা বাড়ছে। সাধারণভাবে দার্জিলিং পাহাড়-সহ উত্তরবঙ্গে চিতা বাঘের প্রায়শই দেখা মেলে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চিতার আগমনে সদাশঙ্কিত বনাঞ্চলের মানুষজন। তবু কালো চিতা বা ব্ল্যাক প্যান্থারের গরিমাই আলাদা। এক বিশেষ জেনেটিক প্রজাতির এই চিতা পর্যটকদের ও আকর্ষণ।

যদিও কার্সিয়ং-এর গভীর জঙ্গলে থাকা এই কালো চিতার দেখা সহজে মেলে না। বন দফতর এদের সংরক্ষণের নানা ব্যবস্থা নেওয়ায় কালো চিতার সংখ্যা বাড়ছে। সম্প্রতি জঙ্গলে পেতে রাখা বন দফতর এর ক্যামেরায় ধরা পড়া পূর্ণবয়স্ক কালো চিতা নিয়ে খুশি বন কর্তৃপক্ষ। চোরাশিকারীরা যাতে এদের নাগাল না পায়, পর্যটকরা কাছে না যেতে পারে এর জন্য সদা সতর্ক বন দফতর। এর জন্য বিভিন্ন এলাকায় ক্যামেরা বসিয়েছেন তাঁরা। অবিরত তার তদারকিও চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*