ড্রোন প্রশিক্ষণ বাধ্যতামূলক করলো BSF

Spread the love

রোজদিন ডেস্ক : সীমান্ত রক্ষী বাহিনী (BSF) আধিকারিক ও জওয়ানদের ড্রোন প্রশিক্ষণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।  অপারেশন সিঁদুর এর প্রেক্ষিতে বাহিনীর এই সিদ্ধান্ত বলে ওয়াকেবহাল মহল মনে করেন। এখন থেকে BSF-এর প্রায় তিন লক্ষ কর্মীকেই এই প্রশিক্ষণ নিতে হবে।

আকাশ পথে ধেয়ে আসা ড্রোন শত্রুপক্ষের হলে তা প্রতিহত করার প্রশিক্ষণও দেওয়া হবে তাঁদের। এর জন্য মধ্যপ্রদেশে BSF-এর প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  সূত্রের খবর, বাহিনীর সব স্তরের কর্মীরা যাতে ড্রোন প্রযুক্তি সম্পর্কে সুশিক্ষিত হন, এর ওপর জোর দিচ্ছেন বাহিনীর প্রধানরা। দেশের আধা সামরিক বাহিনীগুলির মধ্যে একমাত্র বিএসএফেরই নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র আছে।  একে আরও উন্নত করার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*