ফের গুলি (bullet) চললো কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : একদিকে উৎসব, অন্য দিকে আতংক!!  এই কি কলকাতার ভবিতব্য!!  আজ ফের গুলির (bullet) শব্দে আতঙ্ক ছড়াল গার্ডেনরিচে।  উদ্ধার হয়েছে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ। তবে তাঁকে কেউ গুলি করেছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা নিয়ে পুলিশের ধন্দ কাটেনি। তবে সকালের কর্মব্যস্ত সময়ে ডি সি বন্দরের অফিসের কাছে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকাল পৌনে দশটা নাগাদ গুলির শব্দ পেয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মানুষ জন এর উৎস খুঁজতে এসে রক্তাক্ত মৃতদেহ দেখে শিউরে ওঠেন। নিহতের পাশ থেকে একটি রিভলভার ও ব্যাগ মিলেছে।এতেই সংশয়ে পুলিশ ও স্থানীয় মানুষ।

পুলিশ ঘটনার তদন্ত করছে। দেহর ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় ফের শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। খুনই হোক বা আত্মহত্যা, এত অস্ত্র কোথা থেকে আসছে বলে চিন্তিত প্রশাসন। গতকাল ও টালিগঞ্জ-এ গুলি চলেছে।  আততায়ীদের নিশানায় থাকা জিমের মালিক প্রাণে বাঁচলেও এলাকায় আতঙ্ক এখনও কাটেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*