রোজদিন ডেস্ক :
অতিরিক্ত কাজের চাপে এবার কেরালা ও রাজস্থানে দুই বিএলও-র আত্মহত্যার খবর মিলেছে। যা নিয়ে এই রাজ্যে আরও উদবেগ ছড়িয়েছে।
সূত্রের খবর, কেরালার কান্নুরের পায়ানুরের বিদ্যালয় শিক্ষক অনীশ জর্জের মৃতদেহ উদ্ধার হয়। অতিরিক্ত কাজের চাপ, অযৌক্তিক দাবি মানতে না পেরে তিনি আত্মঘাতী হন বলে প্রকাশ।
রাজস্থানে বিএলও মুকেশ জানগির ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এর প্রতিবাদে ওই রাজ্যে বিএলও-সহ সরকারি কর্মীরা সরব হয়েছেন।
কেরালার বিএলও আত্মহত্যার ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক চাপান উতোর শুরু হয়েছে। তাঁর পরিবার ও স্থানীয় মানুষের অভিযোগ, এস আই আরের বিপুল কাজের জন্য তিনি প্রচন্ড চাপের মধ্যে ছিলেন। কোন ভুল করলে চাকরি থাকবে কিনা এই আশংকায় ছিলেন। যদিও জেলাশাসক, মুখ্য নির্বাচনী আধিকারিক এই অভিযোগ অস্বীকার করেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও কাজের চাপে অসুস্থ হয়ে গত সপ্তাহে একজন বিএলও মারা গেছেন বলে তাঁর স্বামী অভিযোগ করেন।
এই ছাড়া এস আই আরের আতংকে একের পর এক জনের আত্মহত্যার খবরে ও উদবেগ আতংক ছড়িয়েছে। কেরালা, রাজস্থানের বিএলও-দের কাজের চাপে আত্মঘাতী হওয়ার ঘটনা এতে নতুন মাত্রা যোগ করলো।

Be the first to comment