প্রতিবেদন: মঙ্গলবার বিকেলের পর আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে যায় এক্স হ্যান্ডল বা সাবেক টুইটার। কোথাও খোলা যাচ্ছিল না এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটটি। একই ভাবে আটকে যায় চ্যাটজিপিটির মতো পরিষেবাও। কেউ লগ ইন করতেই পারছিলেন না এক্স হ্যান্ডেলে। অভিযোগ কিছু পোস্ট করাও যাচ্ছিল না। সবমিলিয়ে চূড়ান্ত হয়রানির শিকার দুনিয়াশুদ্ধ ইউজাররা। ঘন্টাখানেকের কাছাকাছি এই অবস্থা চলে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। জানা গিয়েছে, ক্লাউড ফেয়ার বিভ্রাটের কারণে এদিন বিকেলে আচমকা স্তব্ধ হয়ে গিয়েছিল একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সাইট। এক্স হ্যান্ডেলে লগ ইন, পোস্ট, কমেন্ট কিছুই করা যায় না। খোলেনি বহু ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢুকতে গেলে ইউজাররা দেখতে পান ‘500 ইন্টারনাল সার্ভার এরর বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় এর জেরে সমস্যায় পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। এর প্রভাব পড়ে ভারতেও। সূত্রের খবর, সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়েছিল। তবে এই নিয়ে এক্সের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। পরিষেবা প্রদানকারী ডাউন ডিটেক্টর বলছে, এক্স অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না বলে মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট থেকে কয়েকশো অভিযোগ জমা পড়ে। তারপরই তারা সমাজমাধ্যমের বিভ্রাট খতিয়ে দেখে। যত অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে ৪৭ শতাংশই ফিড নিয়ে। ৩০ শতাংশ রিপোর্ট ওয়েবসাইট নিয়ে এবং ২৩ শতাংশ সার্ভারের সংযোগ নিয়ে।

Be the first to comment