রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের কাজে BLO-রা প্রচন্ড চাপে আছেন। শাসক, বিরোধী উভয় পক্ষই তাঁদের ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার উদাসীন। এই প্রেক্ষিতে তাঁদের কোনও বিপদ হলে ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি দাবি করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই ছাড়া ভবিষ্যতে শিক্ষকদের বিএলও নিয়োগ না করে এর জন্য স্থায়ী কর্মী নেওয়ার জন্যও তাঁরা দাবি তুলেছেন। এই ভাবে শিক্ষকদের বিএলও করায় পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সব দাবিতে সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচন দফতরে চিঠি দিয়েছেন। দাবি না মিটলে তাঁরা বিএলও-র কাজ বয়কট করবেন বলে সাফ জানান।
বিএলও-দের নিরাপত্তার দাবি জানিয়ে কিংকর অধিকারী বলেন, যে ভাবে বিএলও-দের শাসক ও বিরোধী পক্ষ ভয় দেখাচ্ছে, এতে কিভাবে তাঁরা সুসঠু ভাবে কাজ করবেন!! তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। এছাড়া বিএলও-দের অন ডিউটি হিসাবে গণ্য করারও দাবি করেন তিনি।

Be the first to comment