১০টা

Spread the love
  1. অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা ইসরোর কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’-র সফল উৎক্ষেপণ। ওজন  ৪৪১০ কেজি। ভারী এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতেরই তৈরি এলভিএম৩-এম৫ রকেট। জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে।
  2. এনডিএ প্রার্থীদের সমর্থনে পাটনায় রোড শো নরেন্দ্র মোদীর ।
  3. বিহারে বেগুসরাইয়ে ভোট প্রচারে গিয়ে নৌকা থেকে লাফিয়ে মৎস্যজীবীদের সঙ্গে জলে ঝাঁপ রাহুল গান্ধির।
  4. মমতার ৪ তারিখের মিছিল ভূতুরে ভোট রেখে দেওয়ার মিছিল মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
  5. SIR নিয়ে এমন ভয় দেখাচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে : মিঠুন চক্রবর্তী
  6. তৃণমূলের চুরি ধরা পড়বে বলেই SIR নিয়ে এত বিরোধিতা: দিলীপ ঘোষ
  7. SIR-সংঘাতের আবহে এবার বিজেপিকে জুতো ও কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি মালতিপুরের TMC বিধায়কের।
  8. ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, এক ইঞ্চি জমি ছাড়া হবে না’, হুঙ্কার সওকত মোল্লার
  9. বাড়িতেই কেক কেটে ৯০তম জন্মদিন উদ্‌যাপন করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  10. কৃষ্ণনগরে বিসর্জনে বিশৃঙ্খলা, শুভেন্দুর নিশানায় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*